বাসের ধাক্কায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় গতকাল রোববার রাতে বাসের ধাক্কায় রিকশাচালক ও আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত রিকশারোহী জহিরুল ইসলাম (৩৫) একজন স্বর্ণ ব্যবসায়ী। রিকশাচালকের পরিচয় এখনো মেলেনি।
এদিকে রাতে রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে মো. ইয়াসিন (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। তিনি একটি মোটর গ্যারেজে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।
বাড্ডা থানা পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে রামপুরা সেতুর ঢালে তুরাগ পরিবহনের একটি বাস একটি রিকশাকে চাপা দিলে চালক ও আরোহী জহিরুল ছিটকে রাস্তায় পড়েন। আহতাবস্থায় দুজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক রিকশাচালককে মৃত ঘোষণা করেন।