বাসের ধাক্কায় নারী নিহত বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালবাগের নবাবগঞ্জে গতকাল সোমবার সন্ধ্যায় বাসের ধাক্কায় কাউসারী বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নবাবগঞ্জ পার্কের সামনে ব্রাদার্স পরিবহনের একটি বাস রিকশাকে ধাক্কা দিলে আরোহী কাউসারী বেগম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করে এতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বাসটির চালক বুলবুলকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। সূত্র জানায়, কেরানীগঞ্জের জিঞ্জিরার বাসা থেকে কাউসারী অসুস্থ এক আত্মীয়কে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর স্বামীর নাম আনোয়ার হোসেন।