প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী থানার ভেল্লারপাড় ক্রসিং নামক স্থানে বাসের ধাক্কায় মুসলেম উদ্দিন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় রুহুল আমিন (৯) নামের মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুসলেমের বাবার নাম আবদুর রহমান। তাঁর বাড়ি বান্দরবানের লামারপাড়ে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত বড়ুয়া জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লারপাড় ক্রসিং এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীই ছিটকে পড়ে।