বাসের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে বাসের ধাক্কায় জালাল মিয়া (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। গত বুধবার সদর উপজেলার সাদুল্লারচর সুন্দিরবন এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জালাল মিয়া সুন্দিরবন গ্রামের মৃত আব্দুস ছমেদের ছেলে। কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই আলমগীর হোসেন জানান, রাত সাড়ে নয়টার দিকে সাদুল্লারচর বাজার থেকে জালাল মিয়া বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে একটি বাসের ধাক্কায় জালাল মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাত ১০টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।