বাসের ধাক্কায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাজিবাড়ি এলাকায় গতকাল সকালে বাসের ধাক্কায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে খোরশেদ আলম (২৬)। তিনি কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হ্যাসং বিডি লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন। সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, খোরশেদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি