বাসের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে গতকাল শনিবার সন্ধ্যায় বাসের ধাক্কায় সুফিয়া খাতুন (৫৫) নামের এক নারী মারা গেছেন।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ল্যাবএইডের সামনের সড়কে নিউমার্কেটের দিকে যাওয়া রংধনু পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। সুফিয়া খাতুন মৃত্যুর আগে তাঁর নাম সুফিয়া খাতুন ও বাসা হাজারীবাগ বলে জানিয়েছেন।
এসআই বলেন, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পলাতক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো