বাসের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বাইপাস অংশের সিলোনিয়ায় গত শনিবার রাতে বাসের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি ছালেহ আহম্মদ পাঠান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ হোসেন নামে এক পথচারী সড়ক পারাপারের সময় ঢাকামুখী ‘হানিফ পরিবহনের দ্রুতগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।