বাসের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালে গতকাল শনিবার রাতে বাসের ধাক্কায় নাজিম উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সূত্র জানায়, নাজিম উদ্দিন বংশালের সিদ্দিক বাজার এলাকায় এক বাসায় থাকতেন। গতকাল রাত নয়টার দিকে একই থানার নর্থ সাউথ রোড এলাকার সড়ক পারাপারের সময় নগর পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।