বাসের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা এলাকায় গতকাল সোমবার বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত ব্যক্তিরা হলেন সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলী হোসেন ওরফে শাহীন (৩০), সীতাকুণ্ড পৌর সদরের ইয়াকুবনগর মাস্টারপাড়া গ্রামের মো. জিসান (১৯)। আহত ব্যক্তি হলেন বারৈয়ারঢালা ইউনিয়নের দক্ষিণ কলাবাড়িয়া গ্রামের মো. আনসার (১৮)।
পুলিশ জানায়, বাসটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন।