প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিং এলাকায় বাসের ধাক্কায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মো. কায়েস (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র হাওলাদার বলেন, পৌনে সাতটার দিকে বিকল্প পরিবহনের একটি বাস আগারগাঁও থেকে বিজয় সরণি মোড়ের দিকে যাওয়ার পথে কায়েসকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কায়েসের বাড়ি বগুড়া শহরের মালতিনগর। এসআই বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।