বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজারে আজ বুধবার বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নুরুল আমিন (৫০) নামের ওই পথচারী বাঁশখালীর জলদি এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বলেন, সকাল ছয়টার দিকে নুরুল আমিনকে একটি বাস ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।