বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানার সিরাজউদ্দৌলা সড়কে বাসের ধাক্কায় স্বপন দাশ (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন দাশ হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল রিটো দেওয়ান বলেন, পৌনে আটটার দিকে চন্দনপুরা ফায়ার স্টেশনের সামনে একটি বাস স্বপন দাশকে ধাক্কা দেয়। এতে স্বপন গুরুতর আহত হলে চন্দনপুরা ফায়ার স্টেশনের এক কর্মকর্তা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। দুপুর সোয়া ১২টার দিকে সেখানে তিনি মারা যান।