বাসের ধাক্কায় পোশাক শ্রমিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাদামতলী মোড় এলাকায় গতকাল বাসের ধাক্কায় পোশাক কারখানায় কর্মরত কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বাসটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মেডিকেল পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল সাতটায় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি পোশাক কারখানার শ্রমিকদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।