বাসের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বাসের ধাক্কায় জাহানারা বেগম (৪২) নামের একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে মিরপুর-১৩ নম্বর সেকশনের বাইশটেকি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগমের সহকর্মী আবদুর রহিম বলেন, জাহানারা মিরপুরের ওপেক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। আজ সকালে রাস্তা পার হওয়ার সময় বাহন পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাহানারার মৃত্যু হয়।
জাহানারার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক।