বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

হতভাগ্য বাবা নূরুল ইসলাম বাবুর্চি (৪৫) ও ছেলে রাকিবের (২২) গ্রামের বাড়ি রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায়।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাবা ও ছেলে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ইউটার্নে পৌঁছালে চট্টগ্রামগামী অজ্ঞাত একটি বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে গিয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।