বাসের ধাক্কায় বাবা নিহত ছেলে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছে। গতকাল রোববার রংপুর-সৈয়দপুর মহাসড়কের পুরাতন চৌপথি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল কাদের (৫৫)। তাঁর বাড়ি বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বিষ্ণুপুরের কাজীপাড়া গ্রামে। তিনি হলুদের ব্যবসা করেন। দুর্ঘটনায় আহত হওয়া তাঁর ছেলের নাম আমানত (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ব্যবসায়ী আবদুল কাদের (৫৫) নিজের বাড়ি থেকে ছেলে আমানতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে তারাগঞ্জ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।