বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় গতকাল সোমবার বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (২১) নামে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছেন।জানা গেছে, শফিকুল ফার্মগেটের আইডিয়াল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইআইএসটি) ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে দোয়েল চত্বর এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন শফিকুল। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শফিকুল পরিবারের সঙ্গে বংশালের নবাব কাটরা এলাকার এক বাসায় থাকতেন বলে সূত্র জানায়।শফিকুলের বন্ধু আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে তিনি ও শফিকুল টিএসসি এলাকায় ঘুরতে যান। সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার পরপর চালক বাস নিয়ে পালিয়ে গেছেন। শফিকুলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। তাঁর বাবার নাম আবদুর রশিদ ভূঁইয়া।