বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাখালী এলাকায় গতকাল বুধবার বাসের ধাক্কায় হোসনে আরা (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম বলেন, সোনাখালী এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাসের ধাক্কায় হোসনে আরা ঘটনাস্থলেই নিহত হন। হোসনে আরা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামের আবদুর রশিদ মিয়ার স্ত্রী।