বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় মো. আবদুল বাছেদ মিজি (৬৫) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাছেদ মিজির ছেলে শফিকুল ইসলাম জানান, শনির আখড়া ও রায়েরবাগের মাঝামাঝি ব্রিজের কাছে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস বাছেদ মিজিকে ধাক্কা দেয়। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার টরকী গ্রামে। বর্তমানে রায়েরবাগ মিরাজনগরে সপরিবারে থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, বাছেদ মিজির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকসহ বাসটি আটক করা হয়েছে।