বাসের ধাক্কায় ভেঙে গেল প্রতিবন্ধী ভিক্ষুকের ভ্যান
শহরে গিয়ে ভ্যানে ইঞ্জিন লাগাতে না পেরে বাড়ি ফিরে আসছিলেন মকছেদ। ঝিনাইদহ-যশোর সড়কের তেঁতুলতলা বাজারের কাছে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তাঁর গাড়িটি ভেঙে যায়। তিনিও আহত হন।
মকছেদ আলী বলেন, ওসমান আলী নামে তাঁর এক ছেলে ছাড়া আর কেউ নেই। ওসমান অন্যের খেতে শ্রমিকের কাজ করেন। তাঁর দুই পা, এক হাত অকেজো। প্রায় ২০ বছর আগে এক ব্যক্তি তাঁকে একটি হাতে ঘোরানো ভ্যান দেন। তিনি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলেন। এখন বয়স হয়েছে, তাই হাতে ঘোরানো ভ্যান আর চালাতে পারেন না। গতকাল খুব সকালে প্রায় ২০ কিলোমিটার দূরের শহরে এসেছিলেন তিনি। কিন্তু কেউ সংস্থাটির ঠিকানা দিতে পারেনি। বেলা ১১টার দিকে বাড়ি ফেরার পথে তেঁতুলতলা বাজারের কাছে পেছন থেকে একটি বাস তাঁর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভেঙে যায় তাঁর চলাচলের একমাত্র অবলম্বন ভ্যানটি। তাঁর শরীরের একাধিক স্থানেও কেটে গেছে।
কান্না জড়িতকণ্ঠে মকছেদ বলেন, ‘আমার ভ্যানটি ভেঙে গেল। আমি এখন কীভাবে চলাচল করব।’
ঘটনার প্রত্যক্ষদর্শী সদর উপজেলার বিষয়খালী বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন বলেন, দুর্ঘটনার সময় তাঁরা ছুটে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে বাজারে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়।