বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় মুন্না (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি স্থানীয় নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। 

শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, মিরপুরের দিয়া বাড়ি মোড়ে দাঁড়িয়ে ছিলেন মুন্না। আলিফ পরিবহনের ঢাকা একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি।
মুন্নার বাবা আবদুর রাজ্জাকের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। ঢাকায় মিরপুরের শাহ আলীর মসজিদ রোডে তিনি সপরিবারে থাকতেন।
পুলিশ জানায়, বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে। চালক পলাতক।