বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু, বাসে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাওলা ওভারব্রিজের কাছে গতকাল সোমবার রাতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নাসিরউদ্দিন মারা গেছেন। বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বায়িং হাউসের কর্মকর্তা নাসিরউদ্দিন (৩২) মোটরসাইকেলের পেছনের আসনে চড়ে তাঁর উত্তরার বাসায় ফিরছিলেন। মোটরসাইকালটি তাঁর বন্ধু জোবায়ের আনসারী চালাচ্ছিলেন। কাওলা ওভারব্রিজের কাছে সৌখিন পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাম্পারে লাগিয়ে কয়েক গজ দূরে টেনে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেলের পেছনের আসনে বসা বায়িং হাউসের কর্মকর্তা নাসিরউদ্দিন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর বন্ধু জোবায়ের গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে চালক বাসটি রেখে পালিয়ে যান। বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। যোগাযোগ করা হলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন সালেহ আহাম্মেদ চৌধুরী প্রথম আলোকে জানান, এই ছিদ্র দিয়ে বের হওয়া পেট্রল থেকে উত্তপ্ত হয়ে ওঠা বাসের ইঞ্জিনের সংস্পর্শে আগুন ধরে যায়।