বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমুলিয়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোকছেদ আলী গাজী (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোকছেদ আলী গাজীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামে। তিনি সাতক্ষীরা শহরের আমতলা এলাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য, মোকছেদ আলী গাজী সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে সাতক্ষীরা থেকে শ্যামনগরে যাচ্ছিলেন। ভাড়াশিমুলিয়ায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোকছেদ আলী গাজী ঘটনাস্থলে নিহত হন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাসের ভাষ্য, ময়নাতদ‌ন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।