বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গত রোববার যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার কাশিমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুলতান আহমেদ (৩৫)। তাঁর বাড়ি কুমারখালী উপজেলার বানিয়াপাড়া গ্রামে। তিনি একই উপজেলার আলাউদ্দীননগরে শিলাইদহ ডেইরি ফার্মে চাকরি করতেন। কুষ্টিয়া মহাসড়ক পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, রোববার বিকেল পাঁচটার দিকে সুলতান ও তাঁর সঙ্গী একটি মোটরসাইকেলে করে কুষ্টিয়ার দিকে আসছিলেন। এ সময় কাশিমপুর এলাকায় রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুলতান মারা যান। স্থানীয় লোকজন তাঁর সঙ্গীকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফেরদৌস আহম্মেদ বলেন, পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।