বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গত বৃহস্পতিবার বাসের ধাক্কায় দুই নারী নিহত ও একজন আহত হয়েছেন। ওই দুই নারী নাম ফাতেহা বেগম (৪০) ও দুলহা বেগম (৪২)।এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বনপাড়ায় বৈশাখী মেলা দেখে কাচুটিয়া গ্রামের নয়ন আলী তাঁর স্ত্রী ফাতেমা ও ভাবি দুলহাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাঁরা কাচুটিয়া মোড়ে পৌঁছামাত্র নাটোরগামী হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফাতেহা ও দুলহা নিহত হন। এ সময় নয়নও আহত হন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন ই আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।