বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুল আহম্মদ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় রিদোয়ানুল হক (২২) নামের এক মোটরসাইকেলারোহী নিহত হয়েছেন।
গতকাল শনিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। রিদোয়ানুল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের কৌট্টাবাজার এলাকার নুরুল ইসলামের ছেলে।
রিদোয়ানুল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ কুমার বড়ুয়া।
রিদোয়ানুলের ভাই রেজাউল করিম প্রথম আলোকে বলেন, রিদোয়ানুল একটি মোটরসাইকেলে বাঁশবাড়িয়া থেকে কুমিরা যাচ্ছিলেন। গুল আহম্মদ জুট মিলসের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাঁকে ধাক্কা দেয়।
আহত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।