বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী বালুর মাঠসংলগ্ন রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শহীদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আলমগীর (৩০) নামের আরেক যুবক। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদের বাবার নাম আবদুল কাদের। তাঁর বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার হরিপুর গ্রামে। যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন বাসটি আটক করে এবং বাসচালক বাচ্চু মিয়াকে আটক করে গণপিটুনি দেন। আহত আলমগীর ও গণপিটুনির শিকার বাচ্চু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসটি ওই দুজনকে ধাক্কা দেয়। এ সময় তাঁরা গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।