বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, গাড়ি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের নবীনচন্দ্র উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী গতকাল সোমবার বাসের ধাক্কায় আহত হয়েছে।সূত্র জানায়, গতকাল সকালে বিদ্যালয়ের সামনের সড়কে একটি বাস ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আবদুল ফাত্তাহকে (১২) ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ওই শিক্ষার্থীর মাথায় আঘাত লাগে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবরটি ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। তারা চারটি যানবাহন ভাঙচুর করে। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।