বাসের ধাক্কায় শিবিরের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করতে গিয়ে গাড়ির ধাক্কায় শিবিরের এক নেতা নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবিরের ওই নেতার নাম রেজাউল হায়াত ওরফে নোমান (১৭)। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামারা গ্রামের আয়ুব আলীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা গ্রাম শাখার সাথী ছিলেন। শহরতলির সিটি গেট এলাকার মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।সীতাকুণ্ড থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক শফিউল আযম মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।