বাসের ধাক্কায় স্কুলছাত্র আহত, সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র আহত হওয়ার ঘটনায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন লোকজন। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।লোকজন জানান, সকাল সোয়া আটটার দিকে চন্দ্রগঞ্জ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আশিকুর রহমান ও মোবারক হোসেনকে আনন্দ সার্ভিসের একটি বাস ধাক্কা দেয়। এতে ওই দুই ছাত্র গুরুতর আহত হয়।