বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর এলাকায় বাসের ধাক্কায় আবদুল মান্নান (১৪) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ঝিকরগাছার দিকে যাচ্ছিল মান্নান। চাঁদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলসহ ছিটকে পড়ে সে। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং চালককে মারধর করে। পরে আহত চালককে চৌগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস হোসেন।