বাসের ধাক্কায় স্ত্রী নিহত, স্বামী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-সুজানগর সড়কের কাচুরী নামক স্থানে গতকাল শনিবার দুপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য গুরুতর আহত ও তাঁর স্ত্রী মিলি খাতুন (২৫) নিহত হয়েছেন। আহত সেনাসদস্যের নাম আবুল কালামকে (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কালামের বাড়ি সুজানগর উপজেলার উলাট গ্রামে। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। গ্রামের বাড়ি থেকে পাবনা শহরের দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটারসাইকেলটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই মিলি খাতুন নিহত হন। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় সেনাসদস্য আবুল কালামকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।