বাসের নতুন ভাড়ার হার ঘোষণা করা হবে রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারিত হবে আগামী রোববার। গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে ভাড়া নির্ধারণ-সংক্রান্ত এক বৈঠকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।বৈঠকে ভাড়া নির্ধারণে গঠিত ব্যয় বিশ্লেষণ কমিটির সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আয়ুবুর রহমান খান জানান, যাত্রীপিছু কিলোমিটারপ্রতি এক টাকা ৫৮ পয়সা ভাড়া প্রস্তাব এসেছে। তবে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক এই ভাড়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘যে ব্যয়ের কথা বলা হয়েছে, সেগুলো পরিসংখ্যান ব্যুরোর তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা উচিত।