বাসের নিচে পড়লেন একজন, বাঁচাতে গিয়ে পড়লেন আরেকজন
বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন হুিমায়ূন রশীদ (৪২)। পেছন থেকে পিকআপ ভ্যান এসে ধাক্কা দিল বাসটিকে। বাসের ধাক্কায় সড়কে লুটিয়ে পড়লেন তিনি। তাঁকে বাঁচাতে দৌড়ে যান আনসার সদস্য জাহাঙ্গীর হোসেন (৪০)। এ সময় আরেকটি বাস এসে চাপা দেয় তাঁকে। এতে ঘটনাস্থলে তাঁরা দুজনই প্রাণ হারান। ঢাকার আশুলিয়ার কবিরপুর এলাকায় গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুরমায়ূন রশীদ ব্র্যাকের কৃত্রিম পা সংযোজন প্রকল্পের (আইডিপি) উপব্যবস্থাপক ছিলেন। বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার চরঘুষেরপাড়া। আনসার সদস্য জাহাঙ্গীর হোসেন আশুলিয়ায় একটি বেসরকারি বিদ্যুৎ কোম্পানিতে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করতেন। বাড়ি বরগুনা সদর উপজেলার হাসবুনিয়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার কবিরপুরে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকাগামী একটি বাস রাস্তার এক পাশে যাত্রী নামাচ্ছিল। হুীমায়ূন ওই বাস থেকে নেমে বাসের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান এসে বাসটিকে ধাক্কা দেয় আর বাসের ধাক্কায় হুামায়ূন সড়কের ওপর পড়ে যান। এ সময় ঘটনাস্থলের কাছে থাকা আনসার সদস্য জাহাঙ্গীর ছুটে যান হুেমায়ূনকে বাঁচাতে। কিন্তু দ্রুতগতির আরেকটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় আশুলিয়া ও জয়দেবপুর থানাসহ গাজীপুরের শালনা হাইওয়ে থানা-পুলিশ। পরে শালনা হাইওয়ে থানা-পুলিশ লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
হুরমায়ূনের চাচাতো ভাই আফতাব উদ্দিন জানান, হুডমায়ূন গত শুক্রবার তাঁর গ্রামের বাড়ি মেলান্দহে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় তাঁর কর্মস্থলে ফিরছিলেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকেন। তবে তিনি কী কারণে কবিরপুরে নেমেছিলেন, তা পুলিশ বা স্বজনেরা বলতে পারেননি।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, ঘটনার পর গাজীপুরের শালনা হাইওয়ে থানা-পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান আটক করেছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা হয়েছে। এর আগে নিহত দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।