প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুগদায় বাসের ধাক্কায় শাহ আলম (৪৫) নামের এক রিকশাচালক মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় মানিকনগর চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মানিকনগর চেকপোস্টের সামনে তুরাগ পরিবহনের দুটি বাসের চালক কে কার আগে যাবেন, এই নিয়ে প্রতিযোগিতা করছিলেন। বেপরোয়া গতিতে চালানোর সময় সড়কের বাঁ দিকে থাকা একটি রিকশাকে দুটি বাসই ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান। এ ঘটনায় জড়িত বাস দুটির চালককে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।