বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালী উপজেলায় গতকাল শুক্রবার সকালে বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম ফরিদ উদ্দিন শেখ (৪৮)। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভতুয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশ হাট এলাকা থেকে কালুখালী বাজারের দিকে চারজন যাত্রীসহ একটি ভ্যান আসছিল। পথে বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এলে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ভ্যানচালক ফরিদ নিহত হন। আহত অপর চারজনকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে বাসের যাত্রীরা কেউ আহত হয়নি। আহত সবাই একই এলাকার বাসিন্দা।