বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী উপজেলায় গতকাল রোববার বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংর্ঘষে লেগুনার তিন আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন রবিন রোজারিও (৩০), মো. সুলতান (৩২)। তবে একজনের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে টঙ্গীর স্টেশন রোড লেগুনাস্ট্যান্ড থেকে কালীগঞ্জগামী দুটি লেগুনার চালক পরস্পরকে ওভারটেক করার প্রতিযোগিতায় লিপ্ত হন। একপর্যায়ে শহিদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতুর ওপরে একটি লেগুনার সঙ্গে দ্রুতগামী অপর একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।