বাসের সঙ্গে সংঘর্ষ, অটোরিকশার চার যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ বুধবার রাত আটটার দিকে বেলাব উপজেলার দড়িকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, পারভেজ মিয়া (৩০), মোশাররফ হোসেন (৩৫) ও আছলাম মিয়া (৩০)। সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভৈরবগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী দ্বিতল বাস দড়িকান্দি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত দুজনকে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে মারা যান একজন।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।