বাসের সঙ্গে সংঘর্ষ, মাইক্রোবাসের সাত যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার তৈয়েব আলী বটতলা এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের সাত যাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খুলনা-মাওয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাত্ক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় রাস্তার পাশের খাদে পড়ে যাওয়া মাইক্রোবাস থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর একজন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু। উদ্ধারকাজ চলছে।