বাসের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাছে জালকুড়ি নামক এলাকায় আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী অজিত (৩০) নগরের নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া জানান, মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ আহত হয়নি।