প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জিমনেসিয়াম-সংলগ্ন নবনির্মিত বাস্কেটবল গ্রাউন্ডে গতকাল শনিবার বাস্কেটবল লিগ শুরু হয়েছে। গতকাল বিকেলে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সাংসদ ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে এই লিগ উদ্বোধন করেন। এতে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবু রায়হান মিঞার সভাপতিত্বে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী এবং পুলিশ সুপার মো. রুহুল আমিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার জানান, বাস্কেটবল লিগে জেলার মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে দিনাজপুর বাস্কেটবল লাভারস দল বাস্কেটবল একাডেমিকে ১২-৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। দিনাজপুর অফিস