প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্রুত উন্নয়ন ও ব্যবহার আমাদের পারিবারিক পরিমণ্ডল থেকে শুরু করে বহুজাতিক কোম্পানির কার্যক্রমে নতুন দিগন্তের উন্মেষ ঘটিয়েছে। জ্ঞানের পরিধি বিস্তারে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে গবেষণায় মনোনিবেশ করতে হবে। আমরা চাই বাস্তব, মানসম্মত ও নকলমুক্ত গবেষণাকর্ম। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে গতকাল শনিবার থেকে শুরু দুই দিনের ‘ন্যাশনাল রিসার্চ কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ইকোনমিকস ২০১৫’ শীর্ষক সম্মেলনে মুখ্য আলোচকের বক্তৃতায় এ কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. শাহ আজম। সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক তাহের বিল্লাল খলিফার স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন।