প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রাচীনকাল থেকেই বাংলাদেশ খাদ্যসংকটের দেশ হিসেবে চিহ্নিত। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরই ২০১৩ সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা গ্রহণ করে। সরকারের বাস্তবমুখী কর্মসূচির কারণে নির্ধারিত সময়ের মধ্যে তা অর্জিত হয়েছে। গতকাল সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল ফুড পলিসি প্ল্যান অব অ্যাকশন এবং কান্ট্রি ইনভেস্টমেন্ট প্ল্যানের মনিটরিং রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এফপিএমইউ এ অনুষ্ঠানের আয়োজন করে। তথ্য বিবরণী।