বাস্তবায়ন না হওয়া একাধিক প্রকল্পসহ বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছর ধরে পানি শোধনাগার প্রকল্পের কথা উল্লেখ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। গত বছরের ২৬টি প্রকল্প বর্তমান বাজেটে রয়েছে, যার দুই-একটির আংশিক কাজ শুরু হয়েছে। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল সিটি করপোরেশনের ২০১১-১২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ নগর ভবনে ২৫৩ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৪১৮ টাকার এই বাজেট ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ২০১০-১১ অর্থবছরের ১০৫ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮০৬ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেন।এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য তিন লাখ টাকা আর্থিক সহযোগিতা এবং বাজেট অনুষ্ঠানের আপ্যায়ন বাতিল করে সেই অর্থ বস্তি উন্নয়নে ব্যয় করার ঘোষণা দেন মেয়র। বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সদস্যসচিব মিজানুর রহমান বলেন, দীর্ঘ দিন ধরে শুনে আসছি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কথা, আজও তা বাস্তবায়িত হয়নি। মেয়র শওকত হোসেন হিরণ বলেন, অনেক সময় অর্থের অভাবে সব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় না। কিছু প্রকল্প গত বছরের থাকলেও আমরা ওই প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। তবে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সব কাজ চূড়ান্ত হয়েছে।