প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের মদনমোহন কলেজকে সরকারীকরণের জন্য ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছিল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখা। গতকাল কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারীকরণের ঘোষণা দেওয়ায় এবার তা দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রফ্রন্ট। আজ শুক্রবার মিছিল ও সমাবেশ করা হবে। সংগঠনের নগর শাখার সভাপতি রেজাউর রহমান ও সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমদ গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তাঁরা বলেন, দাবি জানানোর পর নয় বছরের মাথায় ঘোষণা এল। এবার তা দ্রুত বাস্তবায়নে কর্মসূচি পালন করা হবে।