বাস্তবায়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। বাড়িভাড়ার টাকা রসিদের মাধ্যমে পরিশোধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাড়িওয়ালারা কোনো যৌক্তিক কারণ ছাড়াই ভাড়া বাড়ান। আবার অনেকে বাড়ি ভাড়ার রসিদ দেন না। আইন কার্যকর হলে ভাড়াটের ও বাড়িওয়ালার মধ্যে সম্পর্ক স্থায়ী হবে। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে ভাটাটিয়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়ন করার দাবি জানান তাঁরা।
বিজ্ঞপ্তি।