বাস-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ন্যাশনাল পার্কের ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন পিকআপভ্যানের চালক মো. কাইয়ুম (৩০)। গাজীপুরের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম জানান, সকালে ন্যাশনাল পার্কের সামনে ঢাকাগামী কাঁঠালবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ওই তিনজন আহত হন। তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন।