বাহরাইনে আগুনে দগ্ধ তিন বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি দগ্ধ হয়েছেন। তাঁরা সে দেশের সালমানিয়া হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।বাহরাইনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে বাহরাইনের নাঈম হাসপাতাল-সংলগ্ন একটি অ্যাপার্টমেন্টে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে গ্যাস সিলিন্ডার ও এয়ারকন্ডিশনের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে গোপালগঞ্জের দহরমপুর গ্রামের আজিজ সিকদারের ছেলে নুরুল ইসলাম, শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা গ্রামের ফারুক ব্যাপারির ছেলে লাকু ব্যাপারি এবং একই গ্রামের শাহীন দগ্ধ হন। তাঁরা তিনজনই পরস্পর আত্মীয় এবং একই কক্ষে বসবাস করতেন।এর আগে এ বছরের ১১ জানুয়ারি বাহরাইনে আগুনে পুড়ে ১৩ বাংলাদেশি মারা যান। গত বছরের ২৭ মে আগুনে পুড়ে মারা যান ১০ বাংলাদেশি।