বাহরাইনে নিহত তিন বাংলাদেশির লাশ আজ আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহরাইনে অগ্নিকাণ্ডের সময় দম বন্ধ হয়ে মারা যাওয়া তিন বাংলাদেশির লাশ আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। এ ছাড়া লিবিয়ায় বন্দুকযুদ্ধে নিহত দুই বাংলাদেশির লাশ আগামীকাল রোববার ঢাকায় আসবে। বাহরাইনের রাজধানী মানামায় গত ২৮ ফেব্রুয়ারি একটি বাড়িতে আগুন লাগলে দম বন্ধ হয়ে মারা যান তিন বাংলাদেশি মোশাররফ হোসেন, জালাল ও দুলাল। তাঁদের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মহিদুল ইসলাম জানান, এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে বাহরাইন থেকে দুবাই হয়ে তিন বাংলাদেশির লাশ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকায় পৌঁছাবে।