বাহরাইনে নিহত বাকি দুজনও বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহরাইনের রাজধানী মানামায় আগুনে পুড়ে যাওয়া ১৩ জনই বাংলাদেশি। শুক্রবারের ওই আগুনে পুড়ে মৃত ব্যক্তিদের মধ্যে ১১ জনের পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছিল। গতকাল সোমবার বাকি দুই বাংলাদেশির পরিচয়ও জানা গেল। তাঁরা হলেন: কুমিল্লার সদর দক্ষিণের জয়নাল আবেদিনের ছেলে মফিজুল ইসলাম এবং চাঁদপুরের মতলবের আবদুস সাত্তার খানের ছেলে শাহিন খান।